Image description

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীতে ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে দেখা গেছে।

এ ছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। 

 

 

সোমবার (১ জুন) মাগরিবের পরে তাকওয়া মসজিদে তোফায়েল আহমদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।