Image description
 

Sumaiya Rabeya(সুমাইয়া রাবেয়া)


 
 
ইসলামী ব্যাংক যখন শুরু করার চিন্তা করা হয়েছিল, তখন ইসলামী ব্যাংকিং ধারণাটাই ছিল প্রায় অপরিচিত। এমনকি আজ যেসব দেশে ইসলামী ব্যাংকিং মূলধারার অংশ, মালয়েশিয়াসহ অনেক দেশেও তখন সে যাত্রা শুরু হয়নি।
 
সেই সময় আব্বু সাহস করে এক বিশাল চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। উদ্দেশ্য ছিল না শুধু মুনাফা অর্জন; উদ্দেশ্য ছিল সমাজে পরিবর্তন আনা, সুদভিত্তিক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বিকল্প হিসেবে যতটুকু সম্ভব শরিয়াহসম্মত একটি পথ তৈরি করা।
 
বিরোধিতা কত রকম ছিল, সে কথা না-ই বললাম। সবচেয়ে কষ্টের বিষয় হলো, নিজেদের অনেক মানুষও আব্বুকে বলেছিলেন, “দুই বছরের মধ্যেই তুমি দেউলিয়া হয়ে যাবে। ব্যাংক চলবে না, উল্টো প্রতারণার মামলায় জেল খাটতে হবে।”
 
আলহামদুলিল্লাহ, এরপরের ইতিহাস সবার সামনে।
 
তবে একটা বিষয় আমার মাথায় আসে না। আজ দেশে এত ব্যাংক, এত আর্থিক প্রতিষ্ঠান। সরকারে যারা থাকে, চাইলে তো তারা আরও কয়েকটা নতুন ব্যাংক তৈরি করতে পারে। তাহলে এই একটি ইসলামী ব্যাংককেই ঘিরে এত আগ্রহ, এত হস্তক্ষেপ, এত নজর কেন?
 
যদি কারও নিজস্ব কোনো পরিকল্পনা বা বিকল্প থাকে, সেটি বাস্তবায়ন করুক। কিন্তু যারা বহু বছর ধরে মানুষের আস্থা অর্জন করে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাদের বারবার টার্গেট করার প্রয়োজন কী?
 
সত্যিই বুঝি না......এই একটি প্রতিষ্ঠানকে নিয়ে এত অস্বস্তি, এত জ্বালা কেন?!!!
 
আল্লাহই সর্বোত্তম ফয়সালাকারী।