ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকরা অবস্থান করেন। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রাহক।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকের গ্রাহকরা দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ।
এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। জানা গেছে, পুলিশের ছোড়া ইটের আঘাতে বসুন্ধরা এলাকার একজন গ্রাহক আহত হয়েছে বর্তমানে তিনি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।