Image description

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ২৭ মে মঙ্গলবার কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে ঘটেছে। যেখানে নায়িকা স্থায়ীভাবে বসবাস করেন। এই ঘটনায় মঙ্গলবার (২৭, মে) কাফরুল থানায় এজহার দায়ের করেছেন নায়িকার খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইঞা।

 

এজহারে উল্লেখ করা হয়েছে, লিখিত বা মৌখিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, নায়িকা ববি শুটিংয়ের কাজে ২৫ মে বাড়ি থেকে বের হন। এরপর গত রাতে তার গৃহপরিচারিকা লাকি (৫৮), ববিকে মোবাইল ফোনে চুরির ঘটনা জানায়।

 

এরপর মঙ্গলবার (২৭ মে) ববি বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারীর মধ্যে ০১টি আলমারী খোলা। তখন তিনি আরো ভালোভাবে খেয়াল করে দেখতে পায় যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রীল কাটা। এরপর তিনি গোটা ঘর খুঁজে দেখেন তার বাসায় দুর্ধষ চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য

৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া, মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেছ ৩ টি, মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি, মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি, মূল্য অনুমান ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাক ফুল ৭ টি, মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫ টি, বাজার মূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

 

ঘটনাটি নিয়ে এশিয়া পোস্টকে ববির খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইঞা বলেন, ‘এই চুরির ঘটনা জানার পরেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।’