রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে আরও ১৪ জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ভর্তি শিশুদের চিকিৎসা চলছে।
এদিকে বিশেষ টিকা নেওয়ার পরও শিশুদের মধ্যে হাম আক্রান্তের ঘটনা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, টিকা নেওয়ার পরও সন্তানদের অসুস্থ হয়ে পড়ায় তারা দুশ্চিন্তায় রয়েছেন।
জানা গেছে, রাজবাড়ীতে গত ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৫০৮ শিশুকে হামের বিশেষ টিকা দেওয়া হয়। এরপরও নতুন করে আক্রান্তের ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে।
শীর্ষনিউজ/