সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫০)। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।