সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর।
রবিবার (১০ মে) ডিএসইতে মোট ৩৯৪টি কম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭২৭ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৩ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ দশমিক ২৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ দশমিক ২২ পয়েন্টে নেমে আসে।
লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ারদর।
লেনদেনের শীর্ষে ছিল মুন্নু সিরামিকস, ডমিনেজ স্টিল, বিডি থাই ফুড, সামিট অ্যালায়েন্স পোর্ট, অ্যাপেক্স স্পিনিং, টেকনো ড্রাগ, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, তৌফিকা ফুড, সিটি ব্যাংক ও অগ্নি সিস্টেমস।
অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে ছিল এবি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, এফবিবি ইনকাম ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড-১, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপেক্স ট্যানারি, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল প্রথম মিউচ্যুয়াল ফান্ড।
দরপতনের শীর্ষে ছিল সাহ্যাম কটন, আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মীর আখতার, কুইনসাউথ টেক্সটাইল, রানার অটো, জেএমআই সিরিঞ্জ, তৌফিকা ফুড এবং বিবিএস।
দিনশেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার ১৩২ টাকা।