Image description

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজির) মোঃ তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। তার জামায়াতপন্থী সবুজ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে।

 

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল অফিস বরাবর পাঠানো এ পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ। আমি বিজয়-৭১ ভবনের ২৪ মাননীয় বিচারপতি জনাব এ.কে.এম জাহিরুল হক এর কোর্টে দায়িত্বে আছি। আসন্ন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি "সহ-সম্পাদক" পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগীতা করার সিদ্ধান্ত নিয়েছি। বিধায় অদ্য সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম। অতএব, বিনীত প্রার্থনা উপরোক্ত অবস্থাধীনে আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করতে মর্জি হয়।