ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
বিচারপতি আহমেদ সোহেল ও মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও মোহাম্মদ হোসেন লিপু।
তারা জানান, আগামীকাল মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে রিট আবেদনটি।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)।