‘বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাটির বিকল্প নেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়ছে।
এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। এতে সালাহউদ্দিন আহমদের ছবি ব্যবহার করে ওপরের দিকে দাবিটি বসানো হয়েছে। এতে লেখা হয়েছে, ‘বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাঁটির বিকল্প নেই।’ ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ নামে একটি গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হলে এতে ৫ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি অর্ধ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। এ ছাড়াও দাবিটি বিশ্বাস করে সেখানে নেটিজেনদের প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে।
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে গুপ্ত টেলিভিশন নামে একটি স্যাটেয়ার পেজে সর্বপ্রথম পোস্ট করার প্রমাণ পাওয়া গেছে। পেজটির বায়োতে লেখা হয়েছে, ‘আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’
অর্থ্যাৎ, ‘বাংলাদেশকে চীন ও ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে মার্কিন ঘাটির বিকল্প নেই।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি মূলত একটি স্যাটেয়ার পোস্ট। এ ধরনের কোনো মন্তব্য তিনি করেছেন তার প্রমাণ পাওয়া যায়নি। উল্লিখিত স্যাটেয়ারকেই আসল দাবিতে প্রচার করা হচ্ছে।