কুমিল্লায় চেক জালিয়াতি মামলায় দেবীদ্বারে উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে মাসুম বিল্লাহকে দেবীদ্বার থানায় নিয়ে আসা। পরে রবিবার (৩ মে) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় দিয়েছেন। একই গ্রামের আলী আশ্রাফ বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করলে ওই মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।