কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আবুল কাসেম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) দিবাগত রাতে উপজেলার ষাইটশালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাসেম ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ষাইটশালা এলাকায় অভিযান চালানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’