Image description

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে বন্ধ ছয়টি পাটকলকে বেসরকারিখাতে লীজ দেওয়া হবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, এর মাধ্যমে ২০০-৫০০ কোটি টাকার বিনিয়োগ হবে। একই সঙ্গে কর্মসংস্থান হবে।