Image description

ইরান কর্তৃক দুটি জাহাজ নিয়ন্ত্রণের নেওয়ার ঘটনাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে জানিয়েছেন, জব্দ করা জাহাজগুলো মার্কিন বা ইসরায়েলি ছিল না, বরং সেগুলো ছিল দুটি আন্তর্জাতিক নৌযান। মার্কিন  বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

ক্যারোলিন লেভিট জানান, ইরানের নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং আটক জাহাজগুলো দ্রুতগতির গানবোট দিয়ে দখল করা হয়েছে। ইরানের এমন আচরণকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান এখন অনেকটা ‘জলদস্যুদের মতো’ আচরণ করছে।

লেভিট আরও জানান, ইরানগামী এবং ইরান থেকে আসা জাহাজগুলোর ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা অবরোধ এখনও বহাল রয়েছে।