Image description

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২২ হাজার ৩৭২ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৫৮টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

 

বুধবার (২২ এপ্রিল) হজ অফিস ঢাকা থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, বুধবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ৮ হাজার ৬৭৪ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ২৪৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪৫১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

 

চলতি বছর হজপালনে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত নঈম উদ্দীন মন্ডল নামে ১ বাংলাদেশি মারা গেছেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

 

 

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন হজযাত্রী। সেরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

 

 

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।