Image description

লেবাননের সার্বভৌমত্বে ইসরাইলি হস্তক্ষেপ এবং দেশটির সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই নিন্দা জানান।

মুখপাত্র বলেন, কাতার লেবাননের ঐক্য ও সার্বভৌমত্বকে সমর্থন করে। লেবাননের ওপর ইসরাইলের অব্যাহত হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় কাতার উদ্বেগ প্রকাশ করছে।

কাতার সবসময়ই এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাত পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলেছে এবং জ্বালানি বাজারকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে কাতার বর্তমান যুদ্ধবিরতি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

শীর্ষনিউজ