Image description

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক গর্ভবতী নারী ও নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পান তারা। এসময় ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।

 

এলাকাবাসীর ধারণা ৮ থেকে ১০ দিন আগে ওই গর্ভবতী নারীকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে।

 

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার সঙ্গে নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।