Image description

ত্রয়োদশ জাতীয় সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পত্তি’ হচ্ছেন খোকন-শিরিন দম্পত্তি। গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এবার সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে একই সংসদে যাচ্ছেন তার স্ত্রী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরীন সুলতানাও। 

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের মোট ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সেই তালিকায় শিরীন সুলতানা নাম দ্বিতীয় অবস্থানে। এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য হয়েছিলেন শিরীন সুলতানা।

গত শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।