Image description

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গ্রীষ্মকালীন সভায় যোগ দিতে আগামী শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের গ্রীষ্মকালীন সভা আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে।

 

অর্থমন্ত্রী সেখানে অবস্থানকালে বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি দেশ থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন।

 

 

বৈঠকগুলোতে জ্বালানি তেল, বাজেট সহায়তা, বিনিয়োগসহ বিশ্বের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যাক্তিগত কর্মকর্তা ড. আসিফ ইকবাল।

 বার্ষিক এই সভা শেষে আগামী ১৯ এপ্রিল দেশে ফিরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।