Image description

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) ভোররাতে রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে আটক হন তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাকে বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে শফিকুল ইসলাম জানান, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়া এবং রাজধানীর উত্তরা ও বনানী থানায় আরও দুটি মামলা রয়েছে। ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও জানান, শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শীর্ষনিউজ