নিজ জেলা ঠাকুরগাঁও ঘিরে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে শামারুহ লেখেন, ঠাকুরগাঁওয়ের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে তার নাড়ির টান। তার ভাষায়—
‘আমি যখন ঠাকুরগাঁ গিয়েছি, সাঁওতাল পাড়ায় যেমন গেছি, আশ্রম পাড়ায়ও গিয়েছি। ঠাকুরগাঁওয়ের প্রতিটি সেন্টিমিটার জায়গা আমার খুব কাছের।’
শামারুহ মির্জা পোস্টে কেবল স্মৃতিচারণ করেননি। তার স্পষ্ট বার্তা, সমাজের যে স্তরেই হোক না কেন, যদি কারো ওপর অন্যায় করা হয়, তবে তিনি চুপ করে বসে থাকবেন না। শামারুহ লিখেছেন— ‘আমি সব সময় চেষ্টা করব সেই ব্যক্তির পাশে দাঁড়াতে, যার প্রতি অন্যায় হচ্ছে। সে যেই হোক।”
নিজের এই লড়াইয়ে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বিনয় প্রকাশ করলেও স্রষ্টার ওপর ভরসা রেখেছেন তিনি। যুক্তি এবং প্রমাণের নিরিখেই যে তিনি সত্যের পথে লড়াই করতে চান, সেই বার্তাও দিয়েছেন স্পষ্ট ভাষায়।
শামারুহ তার পোস্টে সরাসরি রাজনীতির চেনা ছকে পা না দিলেও, সমাজসেবা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছেন, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
শীর্ষনিউজ