দেশে শিশুদের নিয়মিত টিকাদানে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সংক্রমণ ইতোমধ্যেই দেশের সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি মাসের প্রথম দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন শিশুই, যাদের মধ্যে ২৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করবে। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় শিশুরা টিকা পাবেন। টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা টিকা পাবেন।