অবৈধ প্রবেশের অভিযোগে ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে একটি নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহজনক এই বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে দেশটির রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।
এসময় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি বা পাসপোর্ট দেখাতে পারেনি। আটককৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ও নারীদের পাশাপাশি কয়েকটি শিশুও রয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউিইডিএআই) কর্তৃক প্রদত্ত আধার কার্ড, ভারতের আয়কর বিভাগ কর্তৃক ইস্যু করা প্যান কার্ড (করদাতাদের আর্থিক লেনদেনে ব্যবহৃত), গহনা, মোবাইল উদ্ধার করা হয়েছে।