মালদ্বীপের রাজধানী মালেতে আবারও উড়ল বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের বিজয় নিশান। গত আসরের ফাইনালে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেই নেপালকে এবার সেমিফাইনালেই বিদায় করে দিল বাংলাদেশ। বুধবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফরোয়ার্ড মোহাম্মদ মানিকের একমাত্র জয়সূচক গোলে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
দলের জয়ে নায়কোচিত ভূমিকা রাখা মানিক ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেমিফাইনালের নায়ক। আত্মবিশ্বাসী মানিক বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন ফাইনালে জিতে ট্রফি নিয়ে ফিরতে পারি। সবাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি, সেজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন।
শিরোপা ধরে রাখার মিশনে এখন আর মাত্র এক ধাপ দূরে লাল-সবুজের দল। ফাইনালে তারা মুখোমুখি হবে টুর্নামেন্টের অপর সেমিফাইনালের জয়ী দলের।