Image description

‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেব’ জাতীয় নাগরিক পার্টির নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, বিশ্ববাংলা নামে একটি ফেসবুক পেইজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। ৩১ মার্চ বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২৪ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি হাজারের কাছাকাছি বার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে সাড়ে ১০ হাজারের বেশি মন্তব্য এসেছে, যেখানে মন্তব্যকারী নেটিজেনদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

 

এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে, দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল হান্নান মাসউদের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলেও এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কী-ওয়ার্ড সার্চে দলটির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এ সম্পর্কিত একটি বক্তব্য পাওয়া যায়।

 

অর্থাৎ, ‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেব’ জাতীয় নাগরিক পার্টির নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।