সম্প্রতি অভিভাবকেরা শিশুর জ্বর ও শরীরে র্যাশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে ভিড় করছেন। এই শিশুদের অনেকেরই হাম শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের অনেক জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বেশ কিছু শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে অভিভাবকসহ শিশুচিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনসহ সবাই উদ্বিগ্ন। পত্রপত্রিকায়ও এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে জানা থাকা উচিত, হাম কী, কেন ও কীভাবে ছড়ায় এবং শিশুর হাম হলে কী করবেন।

