সাভারের আশুলিয়ায় আদালতের নির্দেশনা অমান্য করে মসজিদ ও কবরস্থানের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে আশুলিয়ার দুর্গাপুর আলতাফনগর এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, আলতাফনগর জামে মসজিদের জন্য ব্যবসায়ী রুবেল মন্ডল ২ শতাংশ জমি দান করেন।
স্থানীয় বাবুল মিয়া অভিযোগ করেন, আজাদ সশস্ত্র লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে এলাকাবাসীকে হুমকি দেওয়া হয়।
মসজিদ কমিটির সভাপতি হাজী শফিউল্লাহ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এলেও দখল কার্যক্রম বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এতে অভিযুক্তরা আবারও নির্মাণকাজ শুরু করেছে।
মসজিদের ইমাম মাওলানা জিহাদুল ইসলাম বলেন, ‘একটি চক্র জোরপূর্বক মসজিদ ও কবরস্থানের জমিতে স্থাপনা নির্মাণ করছে।
আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার মন্ডল জানান, আজাদের দাবি অনুযায়ী জমিটি তার নিজস্ব। কেউ মালিকানা দাবি করলে আদালতের মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন তিনি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিসংক্রান্ত বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং থানার পক্ষ থেকে নোটিশও দেওয়া হয়েছে।