Image description

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি রোববার বিকেলে জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্যের প্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে এই আশা প্রকাশ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডেপুটি স্পিকারের বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত ও খলিফা আবু বক্করের (রা.) উদ্ধৃতি তুলে ধারায় ধন্যবাদ জানান। তাকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।