Image description

নতুন অধিবেশনকে ঘিরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জাতীয় সংসদ-এ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক, যা নীতিনির্ধারণে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার দিনের সূচনা হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠকের মধ্য দিয়ে। সকাল ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষ (লেভেল-২)-এ এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসতে পারে।

এদিকে, একই দিনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সরকার-দলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক। সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং সংসদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, নিয়মিত কার্যক্রম সচল করার অংশ হিসেবে এই বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে।

শীর্ষনিউজ