ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান।
আটক ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে আইকন গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামের ছহূর উদ্দিনের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালক আলম মিয়া ও আটক ছাত্রদল নেতার ফুফু আছিয়া বেগম প্রতিবেশী।
এরপর বৃহস্পতিবার বিকেলে আলম ইমরানের ফুফু আছিয়া বেগমের বাড়ির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে হৈচৈ করে।
নিহত বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালকের মা নাছিমা বেগম বলেন, ‘আমার বোকা প্রতিবন্ধী পোলাডারে এরা পিডাইয়া মাইরালছে।
গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় জড়িত ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।