Image description

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্থানীয় জামায়াত নেতা শামসুজ্জোহাকে খেয়ে ফেলার হুমকি দিয়েছেন বিএনপি নেতা শামসুল ইসলাম।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার নাটুদহ ইউনিয়নের আট কবর শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় জামায়াতে ইসলামীর নাটুদহ ইউনিয়ন আমির শামসুজ্জোহার সঙ্গে দামুড়হুদা উপজেলা কৃষক দলের সহসভাপতি শামসুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার সময় হাতাহাতি ও হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে ওই জামায়াত নেতাকে খেয়ে ফেলার হুমকি দেন শামসুল ইসলাম।

 

ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য রুহুল আমিন নিজেই এগিয়ে এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

 

 

তাৎক্ষণিকভাবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মামলা বা অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। তবে এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।