বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সংঘাত নয়, বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ ) বিকেলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এ সময় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে পারেনি। আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ—বাংলাদেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
মহানগরী জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর হোসেন, অধ্যাপক আবু রুবাবা, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, আ স ম মামুন শাহীন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনাসারী, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, জাহিদুর রহমান নাঈম, আব্দুল আওয়াল প্রমুখ।