শিক্ষানবিশ চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অপসারণ করা চার কর্মকর্তারা হলেন সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।