Image description

 

 

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এর আগে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

সে সময় তিনি বলেছিলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।