রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার আহমত কুতুবুদ-দ্বীন। আর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত।
মঙ্গলবার (২৪ মার্চ) তাদের প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য তাদের চাকরি রাষ্ট্রপতির কার্যলয়ে ন্যস্ত করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সচিব মো. সরওয়ার আলম বর্তমানে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন।