Image description

আইএমএফ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের পর অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, অনেক ধরনের রিফর্ম প্রোগ্রাম দরকার, এগুলো বাস্তবায়নের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ব্যবসা সহজ করা, খরচ কমানোসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা বাজেটে প্রতিফলিত হবে। তিনি বলেন, জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।

এ ছাড়া তিনি জ্বালানি সংকট প্রসঙ্গে বলেন, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যের সমস্যা হয়নি। সবাইকে সংযমী ও সহানুভূতিশীল হতে হবে।

 

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তার দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।