Image description

 বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার উপর থেকে ওই কিশোরীর মরদহ উদ্ধার করে পুলিশ। 

রিয়া মনি শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে।

রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।

 

স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার উপর ওই কিশোরীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

তবে স্থানীয়রা জানিয়েছে,,মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ওই কিশোরকে দিয়ে ইয়াবা ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো।

কিশোরীও আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে। 

 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কিশোরীর হত্যাকাণ্ডের সাথে জড়িত শনাক্তে তদন্ত শুরু হয়েছে।