হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সৌদি আরবের মদিনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ২৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তার শরীরে দুরারোগ্য ক্যানসার ধরা পড়ে। ক্যানসারটি এর মধ্যে চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছিল। স্বাস্থ্যের অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-উতানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, আজ জোহর নামাজের পর মসজিদে নববিতে তার জানাজা নামাজ পড়া হবে। জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করা হবে।
তার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
তার বাবা রফিকুল ইসলাম মাদানী ছেলের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।