Image description

ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টে ফেরার পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে মফিজুর রহমান (৭২) নামে আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারত গমন করেছিলেন।

 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ৩ ফেব্রুয়ারি একটি মামলা হয়। ওই মামলায় তাকে আটক করা হয়েছে।

২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুরের পাশের একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শার সাত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় জামিনে রয়েছেন চেয়ারম্যান মফিজুর রহমান।