Image description
আবুল কালাম আজাদ সিদ্দিকী

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধের দিনও অফিস করছেন। তিনি দেশকে সচল করার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী যেখানে নিরলস পরিশ্রম করতে পারে আমরা তার কর্মী হয়ে কেন পারবো না।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চল এলাকায় যাত্রীদের খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন বাসের কাউন্টার পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ  শাহ আলম, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।