Image description

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজানের ৩০ দিন পূর্ণ করে রোজা পালন করতে হবে এবং শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর আসেনি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।

 

এদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার পবিত্র রমজানের ৩০ দিন পূর্ণ করেছে আরববাসী। শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে।