Image description

কাতারের রাস লাফান শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার বিকেলের এ হামলায় সেখানে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হওয়ার কথা জানায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাস লাফানে বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন কেন্দ্র অবস্থিত।

কাতারের এ ধরনের স্থাপনাকে হামলার নিশানা বানানোর হুমকি আগেই দিয়েছিল ইরান। সূত্র : আল জাজিরা