Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

এতে উপস্থিত থেকে ফুডপ্যাক বিতরণ করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। এতে প্রায় এক হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা অংশ নেন।

 

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, চীন বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। ঈদুল ফিতর হচ্ছে কৃতজ্ঞতা ও আশীর্বাদ ভাগ করে নেওয়ার সময়। এই অনুদানের মাধ্যমে চীন একটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনে বাসিন্দাদের উষ্ণতা বোঝানো এবং সহায়তা করার লক্ষ্য রাখে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় এবং চীন জনগণের উপকার এবং উভয় দেশের কল্যাণ বৃদ্ধি করে এমন আরো প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে।

 

ডা. শফিকুর রহমান এই অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই খাদ্য প্যাকেটগুলো বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।’

তিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জামায়াতে ইসলামীর গুরুত্ব তুলে ধরেন এবং আন্ত দলীয় বিনিময় গভীর, তৃণমূল পর্যায়ে আরো সহযোগিতা বৃদ্ধি এবং যৌথভাবে জনগণের কল্যাণ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।