Image description

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ। 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে এমপিকে বহনকারী গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এমপির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

 

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।