দিনের আলোয় ব্যস্ত হাইওয়েতে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জান্নাত জুবায়ের। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই আয়ান জুবায়ের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তুচ্ছ একটি বিষয় নিয়ে বচসার জেরে হঠাৎই একদল ব্যক্তি তাদের গাড়ির ওপর চড়াও হয়।
অভিযোগ, শুধু বাগবিতণ্ডাই নয়, জান্নাত ও তার ভাইকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়।
অভিনেত্রীর প্রতিনিধিদের দাবি, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উদ্বেগ ছড়িয়েছে।