Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে গণভোট নিয়ে কথা বলতে চাইলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি প্রশ্নোত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আজকে বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেননি। উপযুক্ত জবাব দেননি। 

রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশন শেষে সাংবাদিক নাহিদ এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেননি। উপযুক্ত জবাব দেননি। 

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ আদেশকে অবজ্ঞা করেছেন। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কিনা, স্পষ্ট জবাব পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অসাংবিধানিক তিনি বলতে পারেন না। ইসি চিঠি দিয়ে শপথ পড়িয়েছেন। তার বক্তব্যে সিইসিকে অসাংবিধানিক বলা হয়েছে। 

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। রাজপথে কর্মসূচি চলমান থাকবে। 

নাহিদ বলেন, বিএনপি জয় পাওয়ার পির নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যার ফলে তারা বেশিদিন থাকতে পারেনি। 

তিনি বলেন, গণভোট সবকিছুর বৈধতা। সমঝোতা সরকারি দল বিনষ্টের চেষ্টা করলে, জনগণ তাদের বিরুদ্ধে দাড়াবে, আমরাও দাঁড়াবো।