Image description

রাজবাড়ী জেলার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী চার লাখ টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাসুদ রানা থানায় অভিযোগ করেছেন।


ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ রানা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জানান, চার বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান তিনি। এক বছর আগে মোবাইল ফোনে তার পরিচয় হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের মেয়ে রহিমা আক্তার রিতার সঙ্গে। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিকভাবে বিয়ে হয়।

 

বিয়ের পর রিতা তার সঙ্গে সৌদি আরবে বসবাস করছিলেন। তবে চলতি বছরের ১৮ জানুয়ারি তিনি ডিউটিত থেকে বাসায় ফিরে দেখেন তান স্ত্রী বাসায় নেই। বাসায় গচ্ছিত প্রায় ৪ লাখ টাকাও নেই। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।


তিনি আরও জানান, ঘটনার পর তিনি দেশে স্বজনদের মাধ্যমে বিষয়টি জানিয়ে থানায় একটি মামলা করেন। একই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন।

মাসুদ রানা বলেন, নোয়াখালীর দালাল আরমানের সঙ্গে তার স্ত্রী পালিয়ে গেছে। এ বিষয়ে জানতে কাশীপুরে রহিমা আক্তার রিতার বাড়িতে গেলে তার মা কথা বলবেন না বলে জানান। তবে প্রতিবেশী কয়েকজন বলেন, রিতার আগের সংসারে দুটো বাচ্চা আছে। সেখান থেকে চলে এসে বিদেশে গেছে। তার নামে অনেক কিছু শোনা যায়।


এ বিষয়ে থানা-পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শীর্ষনিউজ