জাতীয় সংসদে আজ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে স্পিকার খুঁজছিলেন সমাজকল্যাণ ও নারী বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেনকে। উনি অনুপস্থিত। দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে মাননীয় স্পিকারের জায়গায় দুএকবার বলে ফেললেন মাই লর্ড।
সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বললেন, ওকালতি করি, অভ্যাস বশত: মাই লর্ড বলে ফেলেছি। এ জন্য দু:খিত। কিন্তু মূল প্রশ্ন ও ৪টি সম্পূরক প্রশ্নের উত্তর দিলেন খুবই প্রাণবন্তভাবে, একবারও মনে হয়নি বয়েসে একেবারে নবীন ,প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হয়ে তিনি উত্তর দিচ্ছেন।
সাবলীলভাবে সব প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন। প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দ্বিতীয় সুযোগ পান জামায়াতে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতেরই আরেক এমপি নড়াইলে-২ এর মো: আতাউর রহমান।