জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নিয়ে অনিয়মের অভিযোগের পর এবার অস্তিত্বহীন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে অনুদান দেয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের তালিকা পর্যালোচনা করে এমন তথ্য উঠে এসেছে। গত কয়েকদিন অনুসন্ধান চালিয়েও অভিযোগের সত্যতা মিলেছে। সূত্র: মানবজমিন প্রতিবেদন
অনুদানের একটি নথি পর্যালোচনা করে দেখা গেছে, অস্তিত্বহীন নামসর্বস্ব থিয়েটারের নামে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন উপদেষ্টা ফারুকী। ওই নথিতে দেখা গেছে, সংস্কৃতি মঞ্জুরি খাত থেকে চারু শিল্প ও থিয়েটারের জন্য ফারুকী সারা দেশের তিন শতাধিক প্রতিষ্ঠানকে ২ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকা অনুদান দেন। এর মধ্যে ১৭টি প্রতিষ্ঠান রাজধানীতে।
সেই প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটিতে সরজমিন গিয়ে দেখা গেছে, নথিতে উল্লেখ করা ঠিকানায় কোনো কার্যক্রম বা সাইনবোর্ড নেই। ওই তালিকায় মিরপুরের বড়বাগ এলাকার ‘শিখা নাট্যগোষ্ঠী’ নামে এক প্রতিষ্ঠানও রয়েছে। ওই প্রতিষ্ঠানটিকেও উপদেষ্টা থাকাকালীন অনুমোদন দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে পুরো এলাকায় তন্নতন্ন করেও শিখা নাট্যগোষ্ঠীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এলাকাটির স্থানীয় বাসিন্দারা বলেন, পুরো এলাকাতে ‘শিখা নাট্যগোষ্ঠী’ নামে কোনো প্রতিষ্ঠান নেই। শিখা নাট্যগোষ্ঠীর মতোই মিরপুর সেনপাড়ার ‘স্বর্ণধিতি’ নামের আরেক প্রতিষ্ঠানও অনুদান পায়। ওই ঠিকানাতে গিয়ে দেখা যায়, ভবনটি পুরোটাই আবাসিক। ভবন মালিক বলেন, আমার ভবনে কোনো চারু শিল্প বা থিয়েটার নেই। কোনোদিন ছিল না।আস