কুমিল্লায় গোমতী নদীর পাড়ে স্থানীয়দের সঙ্গে ইফতার করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় তিনি নদী দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শনিবার (১৩ মার্চ) বিকেলে গোমতী নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সেখানে বসেই ইফতার করেন তিনি।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী বলেন, গোমতী নদীকে দূষণের হাত থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
পরে তিনি নদীর পাড়ে স্থানীয় যুবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন।
এ সময় এলাকার তরুণদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং পরিবেশ ও নদী রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।